দেশের গণতন্ত্র ধবংস হলেই জঙ্গীবাদের উত্থান হয়-তৈমূর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুব বন্ধু দল আয়োজিত শহীদ জিয়ার ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, যে দেশের গণতন্ত্র ধবংস হয় সে দেশেই জঙ্গীবাদের উত্থান হয়। যাদের কারণে আজ জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে তারাই এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত শুরু করেছে। বিএনপির লক্ষ কোটি নেতা কর্মী বেচে থাকতে খালেদা জিয়াকে র্স্পশ করার সাহস এই অবেধ সরকারের হবে না।বাংলাদেশ জাতীয়তাবাদী যুব বন্ধু দলের দপ্তর সম্পাদক মিঠু আহম্মেদের সনচলনায় সংগঠনের সভাপতি মোঃমুছার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান,শহর বিএনপির সহ-সভাপতি মোঃসুরুজ্জামান,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.মাহমুদা আক্তার প্রমুখ।

add-content

3 thoughts on “দেশের গণতন্ত্র ধবংস হলেই জঙ্গীবাদের উত্থান হয়-তৈমূর

  1. 353601 871140Good post. I learn something much more challenging on different blogs everyday. It will always be stimulating to read content material from other writers and practice a little something from their store. Id prefer to use some with the content material on my blog whether you dont mind. Natually Ill give you a link on your web weblog. Thanks for sharing. 480114

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত