দেশীয় অস্ত্রের মুখে মৎসবাহী ট্রলার থেকে ২,৫০,০০০ লক্ষ টাকার মাছ ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশীয় অস্ত্রের মুখে মৎসবাহী  ইঞ্জিন চালিত  ট্রলার থেকে নগদ টাকা, ৮টি মোবাইল সেটসহ ২৫০,০০০ লক্ষ টাকার মাছ ডাকাতির ঘটনা ঘটেছে। ২২ জানুয়ারী  শুক্রবার সকাল ৬ টায় মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল হইতে ৫নং ঘাট নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে আনুমানিক সাড়ে ৬ টায় এই দূর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। এব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আফছার উদ্দিন।
অভিযোগে প্রকাশ, প্রতিদিেিনর মতো মুন্সিগঞ্জ জেলার, লক্ষীগঞ্জ থানাধীণ দ্বীন মোহাম্মদ কোম্পানির ইজারাদার এর প্রতিষ্ঠান থেকে দ্বীন মোগাম্মদের ছেলে আফছার উদ্দিন প্রতিদিনের  মতো মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল হইতে একটি ইঞ্জিন চালিত ট্রলার করে মো: ওমর (৪০) – (মাঝি) পিতা – সওদাগর বেপারি সাং রিকাবী বাজার, মুন্সিগঞ্জ, ইউসুফ (৩০), বাবুল (২৫), আলম (৪০) সহ ছয় ঝুড়ি ইলিশ মাছ নিয়ে নারায়ণগঞ্জ এর ৩নং ও ৫নং ঘাটে উদ্দেশ্যে রওনা হই মোঃ হোসেন ছনি কে মাছ পৌঁছে দেয়ার জন্য। শীতলক্ষা নদী দিয়ে কয়লাঘাট বসুন্ধরা ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় উপস্থিত হওয়ার পর একটি ইঞ্জিন চালিত  ট্রলার দিয়ে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ট্রলারের গতিরোধ করে এবং এলোপাথারী হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আফছার উদ্দিনের কাছে থাকা নগদ ৪২০০০ টাকা, তার সঙ্গী উমরের কাছ থেকে ১৬৬০ টাকা, দুই ঝুড়ি ইলিশ মাছ (যার মূল্য ২,৫০,০০০ লক্ষ টাকা) সহ ৮টি মোবইিল সেট নিয়ে যায়। এঘটনার পর আইনগত সাহায্য র্প্রাথনা করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা।

add-content

One thought on “দেশীয় অস্ত্রের মুখে মৎসবাহী ট্রলার থেকে ২,৫০,০০০ লক্ষ টাকার মাছ ডাকাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত