দুবাই প্রবাসীর ১০ লাখ টাকা আত্মসাত

নারায়নগঞ্জ বার্তা ২৪ : দুবাই থেকে প্রবাসীর ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে এসেছে বন্দরের হাফেজীবাগ রেললাইন এলাকার প্রতারক ফালান। টাকা চাইতে গেলে প্রবাসীর পরিবারকে পিটিয়ে বাড়ী থেকে বের করে দেয়াসহ প্রাণনাশের হুমকী দিয়েছে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুবাই প্রবাসী আবুল হোসেনের ছোটভাই বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত সামছুল হক সরকারের ছেলে আলতাফ সরকার জানায়, বন্দর থানার হাফেজীবাগ রেললাইন এলাকার ফজলুল হকের ছেলে ফালন (৩৫) দুবাইয়ে আমার ভাই আবুল হোসেনের কাছ থেকে ব্যবসায়ীক কারনে ১০ লাখ টাকা ধার নেয়। যথাসময়ে টাকা ফেরত দেয়ার শর্তে ১০ লাখ প্রদানের পর ফালান কাউকে কিছু না বলে টাকা নিয়ে গোপনে দুবাই থেকে দেশে চলে আসে। সম্প্রতি আবুলের ভাই আলতাফ ও পরিবারের সদস্যরা টাকা চাইতে গেলে প্রতারক ফালান তাদের মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। ভবিষ্যতে টাকা চাইলে প্রাণে মেরে ফেলারও হুমকী দেয়। এঘটনায় আলতাফ সরকার বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে বন্দর থানার তদন্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

add-content

3 thoughts on “দুবাই প্রবাসীর ১০ লাখ টাকা আত্মসাত

  1. 850943 946067Not long noticed concerning your internet website and are still already reading along. I assumed ill leave my initial comment. i do not verify what saying except that Ive enjoyed reading. Nice weblog. ill be bookmarking maintain visiting this web internet site truly normally. 411880

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত