নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশ্ঙ্খৃলা বিঘ্ন ঘটার মতো কোনো অপরাধ কর্মকান্ড কেউ সংঘটিত করতে না পারে সে ব্যাপারে র্যাব-১১ এর কমান্ডার রাসেল আহম্মেদ বলেছেন, যে কোনো ধরণের অপরাধ কর্মকান্ডকে মোকাবেলা করার জন্য আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। নির্বাচন তফসিলকে ঘিরে কোনো অস্থিতিশীল পরিস্থিতি হতে দিবো না। গণতন্ত্রের ধারাকে সমন্নুত্ত রাখার জন্য আমরা বদ্ধপরিকর। জনগনের আতঙ্ক হওয়ার কিছু নেই। তাদের জানমাল ও আইন শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থ্যা, আপনাদের (সাংবদিকদের) নিয়ে এটি সফল করবো। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে চাষাঢ়া শহীদ মিনারে গণমাধ্যমকে ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যার যার কাজ করবে, শুধুমাত্র ভোটের সময় তার ভোটাধিকার বাস্তবায়ন করবে, এটাই আমাদের আশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে, এবং কোনো ধরণের জনবিরোধী কর্মকা- প্রতিহত করতে আমরা ইতোমধ্যে র্যা বের বিষেশ টহল শুরু করেছি। এখানে র্যা বের পোশাকে টহল চলবে এবং সাদা পোষাকে র্যা বের গোয়ান্দা বাহিনী নিয়োজিত রয়েছে। সকল রাজনৈতিক কর্মসূচি, মিছিল, সভা, সমাবেশে, শৃঙ্খলা ঠিক রেখে যদি কোনো কাজ করে এটাতেও আমরা নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। পাশাপাশি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা জিনিস আপনাদের জানিয়ে দিতে চাই, জঙ্গি তৎপরতা, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমরা যুদ্ধে নেমেছি এবং অবৈধ অস্ত্র, এগুলো আমাদের একটি চলমান প্রক্রিয়া, আমরা এগুলি চালিয়ে যাবো।
নির্বাচনকে ঘিরে কোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না, যে কারণে আগাম সতর্ক করছেন। এবং জঙ্গি কোনো হামলা হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও পর্যšন্ত এমন আশঙ্কা করছি না। তবে, বিভিন্ন ধরণের গোয়েন্দা বাহিনীর তৎপরতা চলছে। তারা তথ্য সংগ্রহ করছেন। অনেকেই এটাকে ঘিরে, মিডায়াতে যেটা এসেছে যে, তারা তফসিলকে ঘিরে কর্মসূচি দিতে পারে। সে প্রেক্ষিতে আমরা জনগণ যাতে আতঙ্কগ্রস্থ না হয়, সে কারণেই আমরা সদর দফতরের নির্দেশনায় টহল জোরদার করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেজর আশিক বিল্লাহ, সিনিয়র এএসপি আলেপ উদ্দিন, এএসপি নাজমুল আলম এবং বাবুল আখতার।



