জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ির খুনের ঘটনায় এলাকাবাসী খুনি রলি খান ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এলাকাবাসী খুনির ফাঁসির দাবিতে বিক্ষোভ করে।

গত ৯ অক্টোবর বন্দরের মদনগঞ্জ লক্ষার চরে ফিরোজ খানের ছেলে মাদকসেবী ও বিক্রেতা রলি খান পারিবারিক কলহের জের ধরে তার শ্বাশুড়ি ফরিদা বেগম (৪৫) কে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ৭ দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দুপুরে সে মারা যান। গতকাল সন্ধ্যায় সন্ধ্যায় ময়না তদন্ত শেষে লাশ এলাকায় এনে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকার নারী-পুরুষ বন্দর উপজেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

স্থানীয় মোক্তার হোসেন জানান, ফরিদা বেগম কাজ করে একটি গরু কিনে লালন পালন করে ৫০ হাজার টাকায় বিক্রি করে। এ গরু বিক্রির টাকা নিতে জামাতা রলি খান তার শ্বাশড়িকে খুন করে। শ্বাশুড়িকে খুন করে টাকা নিয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামীরা পলাতক রয়েছে।

add-content

2 thoughts on “জামাতার ছুরিকাঘাতে শ্বাশুড়ি নিহত

  1. 726667 407045fantastic work Exceptional weblog here! Also your internet web site a great deal up rapidly! What web host are you the usage of? Can I get your associate link on your host? I want my website loaded up as quickly as yours lol 864932

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত