নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : সারাদেশে একের পর এক জঙ্গী তৎপরতা বন্ধের দাবীতে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের পক্ষে জঙ্গী হামলা সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১লা আগস্ট বিকালে মিছিলটি বন্দর হতে থানার বিভিন্ন এলাকাসহ নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে। খান মাসুদের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন বন্দর ১নং খেয়াঘাট অটোরিকশা শ্রমিক কমিটির যুগ্ম সম্পাদক নয়ন আহমেদ, মাসুম, মিঠু খান, রাজন খান, মেহেদী খান, সাদ্দাম খান।
এসময় বক্তারা বলেন, জনপ্রিয় ছাত্রনেতা খান মাসুদকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে এক শ্রেনীর কুচক্রি মহল ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে । কিন্তু আমরা খান মাসুদের সহকর্মী ও ভক্তরা সেই সব কুচক্রি মহলকে ষড়যন্ত্রে সফর হতে দিবনা । আমাদের প্রিয়নেতা খান মাসুদকে আমরা আইনী মোকাবেলায় মুক্ত করে আনবো ইনশাল্লাহ।
এ সময় তারা খান মাসুদের অবিলম্বে মুক্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। স্লোগানে শেখ হাসিনার শক্তি, খান মাসুদের মুক্তি। একাত্তুরের দালালেরা হুশিয়ার সাবধান। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে মুখরিত হয়। বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেয় মো: সেলিম, মোঃ রোমান, লিটন, সুজন, বাবু, চিশতি প্রমুখ।
উল্লেখ্য, গত ২ জুলাই বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা খান মাসুদকে অদৃশ্য শক্তির ইশারায় নাটকীয় কায়দায় ঘুমন্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কাল্পনিক মামলায় নারায়ণগঞ্জ কারাগারে হাজত বাস করছেন।




331830 325824Thank you for sharing with us, I conceive this site actually stands out : D. 165364
162570 700379A extremely extremely interesting article! Ill try to track that continues here! Thank you. 619304
105277 244602I think one of your advertisements triggered my browser to resize, you may well want to put that on your blacklist. 37194