কা‌লিবাজার ডাকঘ‌রের সাম‌নে অ‌গ্নিকা‌ন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের কালি বাজার ডাকঘ‌রের সামনে বৈদ্যুতিক ট্রান্সফর্মা বিস্ফোরণে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২রা অক্টোবর মঙ্গলবার  সন্ধ্যা ৬ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় তুলার ৩টি দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে সময় বৈদ্যুতিক ট্রান্সফর্মা বিস্ফোরণে আগুনের ফুলকি ওড়ে গিয়ে তুলার দোকানে পড়ে তারপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় সাথে সাথে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে খবর দেয়া হয় তবে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই প্রায় আধ ঘণ্টা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে আশ-পাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।  তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ম্যান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাড়ি পাঠানোর প্রস্তুতি নেই। এমন সময়  আমাদের কাছে আবারও খবর আসে যে আগুন নিভে গেছে। পরে এই খবর শুনে অগ্নিকাণ্ডের ঘটনা স্থলে আর কোনো ইউনিট পাঠানো হয়নি।

add-content

আরও খবর

পঠিত