নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : জননেতা আলহাজ্ব একে এম শামীম ওসমানের মহা সমাবেশে বন্দর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছেন।
২৭ অক্টোবর শনিবার দুপুর ১ টায় ব্যানার ফেস্টুন ও ঢাক ঢোল নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের সাথে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলাস্থ শামসুজ্জোহা স্টডিয়াম প্রাঙ্গণ সভাস্থলে যোগদান করেন।
কাউন্সিলর দুলাল প্রধান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শামীম ওসমানের ডাকে বন্দরে হাজার হাজার জনতা সারা দিয়েছে। জননেতা শামীম ওসমানের মহাসমাবেশেকে সফল করার জন্য আমি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায়সহ আমার ওয়ার্ডেল আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সাধারন ভোটার এবং আমার বন্ধু মহলকে ধন্যবাদ জ্ঞাপন করছি ।



