কাঁচপুরে ইফতারপূর্বক আলোচনায় এমপি খোকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : না:গঞ্জ-৩  আসনের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, জনগণ উন্নয়নের আশায় জনপ্রতিনিধিদের নির্বাচিত করে। তাই আমাদের কাজ হবে জনগণের কল্যাণে কাজ করা, উন্নয়ন জনগণের দোর গোড়ায় পৌছে দেয়া। যারা অত্র কাঁচপুর ইউপির চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং সকলে জনগণের কল্যানে সর্বদা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। রবিবার বিকালে উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আ:লীগ অফিসের সম্মুখে সোনারগাঁও থানা আওয়ামী মটর চালক লীগ আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গণসংর্বধনা ও ইফতার মাহফিলে এমপি খোকা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোনারগাঁও থানা আওয়ামী মটর চালক লীগের আহবায়ক মনির হোসেন মনুর সভাপতিত্বে অত্র ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ ওমর, সকল ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, কাঁচপুর ইউপির সাবেক চেয়ারম্যান সবুর খান, সোনারগাঁও থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মোঃ সুলতান খাঁন, অত্র ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুবলীগ নেতা বাবুল ওমর বাবু, না’গঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক আনোয়ার হোসেন সহ আ:লীগ, যুবলীগ, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

add-content

4 thoughts on “কাঁচপুরে ইফতারপূর্বক আলোচনায় এমপি খোকা

  1. 80722 914507You made some decent points there. I looked online for that difficulty and identified a lot of people goes coupled with with all your web site. 535109

  2. 889276 47268This really is a good subject to talk about. Sometimes I fav stuff like this on Redit. This write-up probably wont do effectively with that crowd. I is going to be sure to submit something else though. 832978

  3. 202713 877136Superb read, I just passed this onto a colleague who was performing a bit research on that. And he truly bought me lunch because I located it for him smile So let me rephrase that. 709685

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত