নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ইভটিজিংয়ের প্রতিবাকারী কলেজ ছাত্র রিফাত (১৮) কে প্রহারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ৭ আগস্ট রবিবার রাতে আহত রিফাতের পিতা আবদুস সালাম কবির বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ বখাটেকে ৮ আগস্ট সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে চালান করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ লতিফ হাজীর মোড় এলাকার আব্দুল মালেকের ছেলে রাতুল (২০) একই এলাকার আশরাফউদ্দিনের ছেলে বরশাদ (১৮) নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার তালেব হোসেনের ছেলে হাসান (১৮), উইলসন রোড এলাকার আতাউর রহমানের ছেলে নাছিম (১৮) ও আদমপুর এলাকার সিকান্দার আলীর ছেলে হাসিবুর রহমান (১৮)।
সূত্র মতে, রবিবার দুপুরে উল্লেখিত বখাটেরা কদমরসুল কলেজের সামনে অবস্থান করে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার সময় একই কলেজের প্রথম বর্ষের ছাত্র রিফাত প্রতিবাদ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে রিফাতকে বেদম প্রহার করে। খবর পেয়ে স্বজনরা এসে রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করে।




100337 188812Im often to blogging and i in actual fact respect your content material. The piece has really peaks my interest. Im going to bookmark your content material and preserve checking for brand new data. 654547
469214 80270Hey there! Excellent post! Please do tell us when we shall see a follow up! 561322
765951 177739 You made some decent points there. I looked on the internet for the issue and found most individuals will go along with together with your site. 538224