এবার শোক দিবসকে ঘিরে আজ‌মেরী ওসমা‌নের পোস্টা‌রে সয়লাব, নে‌টি‌জেন‌দের হুঁশিয়ারি

নারায়ণগ‌ঞ্জ বার্তা ২৪ : নারায়ণগ‌ঞ্জে আবা‌রো পোস্টার সা‌টি‌য়ে স‌ক্রিয় অবস্থা‌নের পায়তারা কর‌ছে সা‌বেক সংসদ সদস‌্য না‌সিম ওসমান পুত্র আজ‌মেরী ওসমা‌নের অনুসারীরা। আর এতেই ক্ষুব্দ প্রতি‌ক্রিয়‌ার ঝড় উঠে‌ছে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুকে। এক‌দি‌কে আজ‌মেরী ওসমান না‌মে ফেসবুক থে‌কে সক্রিয়তার প্রচারণা চালা‌নো হ‌চ্ছে। তো আরেক দি‌কে সেইসব পোস্টার ছি‌ড়ে প্রতিবাদ জানা‌চ্ছে কেউ কেউ।

র‌বিবার ১০ আগস্ট নারায়ণগ‌ঞ্জিস্থান গ্রপে দুপুর ৩টা ৬ মি‌নি‌টে একজন ইউজার জেলা প্রশাস‌নের মূল ফটক থে‌কে এসব পোস্টার ছি‌ড়ে ছ‌বি পোস্ট ক‌রে প্রতিবাদ জানা‌তে দেখা গে‌ছে। যা ফেসবু‌কে পোস্ট ক‌রে ওই ইউজার লি‌খে‌ছেন, ‘অভ্যুত্থানের পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রতি আমাদের হুঁশিয়ারি অভ্যুত্থানের পরাজিত শক্তি বারবার মাথা তুলতে চাইছে। আমাদের কথা একটাই-যতবার তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, ততবারই জনগণের ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে। নারায়ণগঞ্জ এর প্রশাসনকে আহ্বান জানাই আপনারা সর্বদা সচেতন থাকুন এবং গণহত্যাকারী দল সহ সকল অপশক্তিকে রুখে দারান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাঁটানো পোস্টারকে আজ পায়ের নিচে চাপা দিয়ে আমরা জানিয়ে দিলাম- ফ্যাসিবাদের জায়গা কেবল ইতিহাসের আস্তাকুঁড়ে।

অপর‌দি‌কে, রাতে আজমেরী ওসমান না‌মে ফেসবুক পেইজ থে‌কে এসব পোস্টার সাটা‌নোর বিষয়‌টি প্রচারণা চালা‌নো হ‌য়ে‌ছে। শহ‌রের বি‌ভিন্নস্থা‌নে পোস্টার সাটা‌নোর ছ‌বিও সেখা‌নে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। ১৫ আগস্ট শেখ মু‌জিবুর রহমা‌নের শাহাদাৎ বা‌র্ষিকি‌তে শোক দিবস‌কে শ‌ক্তি‌তে রূপান্ত‌রিত করারও আহ্বান জানা‌নো হয়, সেই পোস্টারটি‌তে। আজমেরী ওসমান নামের ফেসবুক পেইজে লিখা রয়েছে, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে! প্রস্তুত হউ নারায়ণগঞ্জবাসী, প্রস্তুত হউ বাংলাদেশ! আজমেরী ওসমান সৈনিকেরা প্রস্তুত আছে! বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ব্যাপারে কোনো আপোষ নয়!

উল্লেখ‌্য, এরআগেও গত ৫ আগস্ট গণঅভ‌্যত্থা‌ন দিব‌সে পু‌লিশ হত‌্যা দিব‌স দা‌বি ক‌রে পোস্টার সা‌টি‌য়ে‌ছে আজ‌মেরী ওসমান অনুসারীরা। ত‌বে কে বা কারা এসব কখন লাগা‌চ্ছে তা প্রতক্ষদর্শী হিসেবে কাউকে পাওয়া যা‌চ্ছে না। ত‌বে ধারণা করা হ‌চ্ছে রা‌তের কো‌নো একসময় এসব পোস্টার দেয়া‌লে দেয়ালে গোপনীয়তার সা‌থে লাগা‌নো হ‌চ্ছে।

add-content

আরও খবর

পঠিত