নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়। এর আগে নির্বাচনকে স্বাগত জানিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, নৌকার জন্য আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ আগেও কাজ করেছে, এখনো করে যাচ্ছে, সামনেও করবে। নৌকা মানেই দেশ ও জনগনের উন্নয়ন। তাই নারায়ণগঞ্জেও ৫টি আসনে নৌকা চাই। আগামীতে শেখ হাসিনা সরকার না আসলে দেশে অরাজকতা শুরু হবে। দেশকে রক্ষা করতে নৌকা মার্কার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ মহানগর শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ কৌশিক আহমেদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নিলয় দাস, সহ-সভাপতি জুয়েল খান, মো: রাজিব, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক গোপাল দাস, সহ-সভাপতি নজরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা শামীম, দপ্তর সম্পাদক রাজিব দাস ও প্রমুখ।



