নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অয়ন ওসমানের উদ্যোগে ও তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে নিহত রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে মঙ্গলবার ৪ অক্টোবর দুপুরে সরকারী তোলারাম কলেজ এর ছাত্র সংসদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু, নাছিম মাহামুদ তপন, আসাদুজ্জামান, সাদ্দাম হোসনে জিতু, শাকিল, শান্ত খান, কাউসার আহমেদ, মেহেদী, পিয়াস, ফাহিম, জামানসহ কলেজের শিক্ষার্থী ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরা প্রধাণমন্ত্রীকে সংবর্ধনা দিতে গিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদ মর্মান্তিকভাবে নিহত হন । গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে বরন করতে হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে ফেরার পথে খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পরে নিহত হন রূপগঞ্জ ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদ।




965344 371178omg! cant envision how fast time pass, soon after August, ber months time already and Setempber could be the first Christmas season in my spot, I really enjoy it! 430669