নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নিরীহ বাচ্চু মেম্বারের হত্যা চেষ্টাকারী আমজাদ ওরফে বল্টু আমজাদ ও তার ছেলে বল্টু হৃদয় বাহিনী এখনো এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। একাধিক মামলার ওয়ারেন্ট থাকা স্বত্তেও থানার অসাধু পুলিশ সদস্যদের সঙ্গে গভীর সখ্যতা থাকায় সন্ত্রাসী বল্টু আমজাদ গং সহসাই ঘুরে বাচ্চু মেম্বারের পরিবারের সদস্যদের হুমকি ধামকি প্রদর্শন করছে। সন্ত্রাসী আমজাদের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাচ্ছে বাচ্চু মেম্বার ও তার পরিবারের সদস্যরা। ভয়ংকর বল্টু আমজাদ বাহিনীর কবল থেকে রেহাই পেতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড.খন্দকার মহিদ উদ্দিন তথা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করছে।
সূত্র মতে, দেউলি চৌরাপাড়া ও বক্তারকান্দি এলাকার দুর্ধর্ষ ও বন্দর থানার তালিকাভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদ দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। চুরি ছিনতাই ও চাঁদাবাজী হতে শুরু করে জুয়া, নারী নির্যাতন ধর্ষণ, মাদক সন্ত্রাসী ও হত্যাসহ নানা প্রকার কু-কর্মের নেতৃত্ব দিয়ে আসছে। এসব অপকর্মের দায় এড়াতে আমজাদ বাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে পোষ্টারিং ফেস্টুন ও ব্যানারে নিজেকে আওয়ামীলীগ নেতা হিসেবে জাহির করে থাকে। বল্টু আমজাদের কুকর্ম এ পর্যন্তই সীমাবদ্ধ নয় বিগত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের ছবি ব্যবহার করে এবং বন্দর থানা আওয়ামীলীগের সৌজন্যে একটি পোষ্টার ছাপিয়ে তা বন্দরের বিভিন্ন স্থানে লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের যোগাযোগ করা হলে সে সন্ত্রাসী বল্টু আমজাদ তার দলের কেউ নন ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে অবহিত করলেও অদ্যবধি কোন পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
বল্টু আমজাদের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকার নিরীহ বাসিন্দাদেরকেও নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে। একদিকে সন্ত্রাসী বল্টু আমজাদ এবং তার পুত্র হৃদয় ও আপনের অত্যাচার অন্য দিকে থানা পুলিশের রহস্যজনক নিরবতার কারণে এলাকাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভয়ংকর সন্ত্রাসী পরিবারের ভয়ানক ছোবল হতে রেহাই পেতে আশু প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে।




622436 76713I adore foregathering useful info, this post has got me even more information! . 9015
96414 462434Hmm is anyone else experiencing problems with the images on this weblog loading? Im trying to find out if its a problem on my finish or if its the blog. Any responses would be greatly appreciated. 449059
1726 695780Man you legend. return see my web site, you ought to get pleasure from it. 125222