নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২১শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কনসার্টে অশ্লীল নৃত্যে বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রাব্বি নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ ফেব্রুয়ারী রবিবার রাতে উপজেলার মুড়িয়াবো এলাকায় ঘটে এ ঘটনা। আহত রাব্বি জানান, ২১শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে মুড়িয়াবো এলাকায় একদল যুবক কনসার্টের আয়োজন করেন। ঐ কনসার্টে মেয়ে দিয়ে অশ্লীল নৃত্য করানো হয়। এসময় তার বন্ধু রিপন, সাইফুল, আম্বর আলী, আতাবুদ্দিন, আনোয়ারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা বাঁধা দেন এবং প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কনসার্টের আয়োজক রাজু, কালাম, সজীব, আলী হোসেন, বাবুসহ তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে প্রতিবাদী রিপনের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে রাব্বিকে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।




220252 479018Thanks for the blog loaded with so a lot of info. Stopping by your weblog helped me to get what I was looking for. 485856
543619 770237This post post created me think. I will write something about this on my weblog. 327309
913952 827225I think one of your adverts triggered my internet browser to resize, you might want to put that on your blacklist. 502602
160742 15458Thanks for another informative blog. Where else could I am getting that kind of information written in such an ideal manner? 105879