হাজিরা শেষে আবারো কারাগারে ছাত্রদল সভাপতি রনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। হাজিরা শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। ১৬ অক্টোবার মঙ্গলবার দুপুরের নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে তাকে জেলা কারগার থেকে হাজির করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গত দুই হাজার পনের সালের জানুয়ারির আট তারিখে সদর মডেল থানায় দায়ের করা মামলায় রনিকে আদালতে হাজির করা হয়। রনি, বেশ কয়েকটি মামলায় ৪ দফা রিমান্ড শেষে জেলা কারাগারে বন্দি রয়েছেন। সেখান থেকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, এর আগে ছাএদল সভাপতি রনিকে ৪পৃথক মামলায় ১০ দিনের রমিান্ডে নিয়েছিলো পুলিশ। ১৭ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে অস্ত্র সহ গ্রেফতারের পর এ যাবৎ ১০ দিন বিভিন্ন মামলায় রিমান্ডের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে রনির পরিবার ও তার আইনজীবীদের দাবী ১৫ সেপ্টেম্বর ঢাকা আরামবাগ থেকে ডিবি পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত