নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : হাজারো নেতাকর্মী ও নিজের স্ত্রীকে সাথে নিয়ে পায়ে হেটে বিশাল শোডাউন করে জেলা পরিষদে যোগ দিলেন চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। মটরসাইকেল ও ঘোড়ার গাড়ি বহরে বাদ্য বাজনার নানা আনুষ্ঠানিকতায় পুরো নগরীই উৎসবের আমেজে পরিণত হয়। সোমবার সকাল ১১ টায় নিজ বাসভবন থেকে বের হয়ে শহরের ২ নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপরই বিভিন্ন স্থান থেকে জরো হওয়া হাজারও নেতাকর্মী নিয়ে জেলা পরিষদের উদ্দেশ্যে ছুটে চলেন আনোয়ার হোসেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে লাল গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে সংবর্ধনা জানায়।
বেলা ২ টায় জেলা পরিষদ কার্যলয় আঙ্গিনায় সকল সদস্যদের সাথে কুশল বিনিময় ও সংবর্ধনা শেষে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসেন আলহাজ্ব আনোয়ার হোসেন।
প্রসঙ্গত, গত নভেম্বরে হঠাৎ মাথা ঘুরিয়ে অসুস্থ্য হওয়ার পরে ওই রাতেই তিনি পান জেলা পরিষদের চেয়ারম্যানের মনোনয়ন। যদিও তিনি চেয়েছিলেন সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন।




742751 73307You need to have to join in a contest 1st with the finest blogs on the internet. I most surely will suggest this internet site! 305258
929344 158046Hoping to go into business venture world-wide-web Indicates revealing your products or services furthermore companies not only to ladies locally, but nevertheless , to numerous prospective clients in which are online in most cases. e-wallet 134929
436111 968378I was reading some of your content material on this internet site and I conceive this internet web site is really informative ! Maintain on putting up. 977299