নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা এ.কে.এম শামীম ওসমান সমর্থিতদের বিশাল শো ডাউন করে সমাবেশে যোগদান। সোমবার ১১ জানুয়ারী রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে শো-ডাউন করে যোগদান করেছে নারায়ণগঞ্জ জেলা-মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হাতি-ঘোড়ার গাড়ির বহর, ব্যান্ড-বাদ্য, নানা রঙের ব্যনার-ফ্যাস্টুন, প্লাকার্ড নিয়ে অনুষ্ঠিত মিছিলটি ঢাকাবাসীর নজর কাড়তে সক্ষম হয়।নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের সমর্থকরাই সমাবেশে বেশী শোডাউন দেখিয়েছে।বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশীদ, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর মৃধা, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান কমল এর নেতৃত্বে নেতাকর্মীরা রাজধানীর দোয়েল চত্বরে সমবেত হয়ে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিসুর রহমান দিপুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক আহসান হাবিব ও জিএম আরমান মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন।জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মো: শহীদ বাদলও মিছিল নিয়ে যোগদেন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর সমর্থক যুবলীগের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগ দেয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের সমর্থক নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেয়।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুুজিবুর রহমান ও সাধারন সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেছেন। 
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে গণপরিবহনে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় মিছিল নিয়ে যোগদান করেছেন। সোমবার সকালে নারায়ণগঞ্জ জিয়া হলের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে যোগ দেন। এছাড়াও নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে তোলারাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেছেন। শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ। ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেছেন।




94325 869808Hosting a weblog composing facility (in a broad sense) requires unlimited space. So I suggest you to discover such internet hosting (internet space provider) that supply flexibility inside your internet space. 382368
35518 34522I really glad to find this internet site on bing, just what I was seeking for : D as properly saved to favorites . 476543
157786 888002Bookmarked your great site. Fabulous work, unique way with words! 135558