নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্দর থানা সমিতি আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল শনিবার বন্দর বাজারস্থ শাহ আলম সুপার মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দৈনিক ভোরের কথার সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সহ-সম্পাদক সৈয়দ গোলাম মোহাম্মদ সবুজ, আইএফআইসি ব্যাংক বন্দর শাখার ব্যবস্থাপক মনির হোসেন বিশ্বাস, বন্দর থানা সমিতির কার্যকরি সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি হাজী মোঃ আলমগীর হোসেন (এমএসসি), মোহাম্মদ শাহ আলম, সংগঠনিক সম্পাদক মোঃ সেলিম ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.জাকির উদ্দিন সেলিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাসুম, প্রচার সম্পাদক আলী আহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা আক্তার, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, সম্মিলিত নাগরিক সমাজের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, ২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইদুজ্জামান শাকিল, মহিলা আওয়ামীলীগের নেত্রী সীমা আক্তার সিমলা, পপি আক্তার, ফারজানা জাহান ময়না, নির্বাহী সদস্য আলহাজ্ব আফতাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, রাহেলা ইসলাম, নাফিস ইমতিয়াজ বিপ্লব, শহীদুল ইসলাম শহীদ, লায়লা বেগম, কমরেড বাচ্চু মিয়া, মোঃ শহীদুজ্জামান, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেল প্রধাণ, সাইদুর রহমান প্রমুখ।
ইফতার পূর্বক সভায় এ্যাড.নুরুল আলম বলেন, বন্দর থানা সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী একটি সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের সকল প্রকার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এ সমিতি সর্বদা সোচ্চার। পরিবেশ রক্ষা, নাগরিক অধিকার বাস্তবায়নে বন্দর থানা সমিতি নিরলস ভাবে কাজ করে যাবে। নূরুল আলম আরো বলেন, সম্প্রতি শিক্ষাঙ্গনের রূপকার মেধা বিকাশের অগ্রনায়ক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য তথা বন্দর সমিতির প্রধাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত কোন দিনই সফল হবে না আমরা আল্লাহর দরবারে এই প্রার্থণা করি। জোড়ালো কন্ঠে আরো বলতে চাই, সেলিম ওসমানের সুদিনে বন্দর থানা সমিতি যেমন পাশে ছিল দুর্দিনেও পাশে থাকবে ইনশাল্লাহ। যারা বন্দর থানা সমিতিকে ঘিরে সাংসদ সেলিম ওসমানের কাছে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছে, আজকে তাদের কোন চিহ্নও নেই। আমরা বন্দর থানা সমিতি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনো অটল রয়েছি ভবিষ্যতেও থাকবো।




758721 315654Reasonably unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Nice task.. 640241
361503 912234Some truly nice stuff on this internet website , I like it. 605467
919996 709870I undoubtedly didnt recognize that. Learnt some thing new nowadays! Thanks for that. 468323
43563 176996I actually delighted to locate this internet site on bing, just what I was searching for : D too saved to fav. 749656