নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): সিদ্ধিরগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমারাইল মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেতী প্রু’এর নেতৃত্বে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দু’টি মিষ্টান্ন ভান্ডারকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা ও অস্বাস্থ্যকর ভাবে খাদ্য তৈরি অভিযোগে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেতী প্রু জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের শিমারাইল মোড়ে সোনারগাঁও মিষ্টান্ন ভান্ডার ও মৌচাক সুইটস মিট-এ অভিযান চালানো হয়। এসময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে সোনারগাঁও মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার ও মৌচাক সুইটস মিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুনরায় একই কাজ করলে জেলসহ কঠোর শাস্তির হুশিয়ারি দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন সোনারগাঁও মিষ্টান্ন ভান্ডারে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।




865292 288480I think this internet internet site has very superb composed topic material articles . 28290
127809 15179Intending start up a enterprise about the internet involves revealing marketing plus items not only to girls locally, yet somehow to several buyers who are web-based as a rule. e-learning 227873
262265 350259I got what you intend, saved to bookmarks , really decent web web site . 73562
392613 806415Spot on with this write-up, I genuinely assume this site needs much a lot more consideration. Ill probably be once more to read far far more, thanks for that information. 649058