নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বিনোদন ডেস্ক) : মাত্র ৪ বছরের সংক্ষিপ্ত চলচ্চিত্রজীবনে ২৭টি ব্যবসা সফল ছবির নায়ক সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের রহস্যজনক এক মৃত্যুতে পৃথিবী থেকে বিদায় নেন এ চিত্রনায়ক। সালমান শাহকে বলা হয় নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ভক্তদের হৃদয়ে গেথেঁ রাখা সালমান শাহর ২০তম মৃত্যুবার্ষিকীতে এখনো তাকে ভুলতে পারেনি।এখনো তার চলাফেরা, বাচন বঙ্গীর স্টাইলের অনুসরন করে আসছে ঢাকা থেকে শুরু করে মোম্বাইয়ের বিখ্যাত অভিনেতারা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্তকে কাঁদিয়ে পরপারে চলে যান সালমান শাহ। যার মৃত্যু আজও সবার কাছে রহস্যই রয়ে গেছে। হজরত শাহজালাল (র.)-এর পুণ্যভূমি সিলেটের মাটিতে চিরনিদ্রায় শুয়ে আছেন প্রবাদপ্রতিম এই নায়ক।নব্বই দশকের শুরুর দিকে ঢাকার চলচ্চিত্রে যে ফ্যাশনেবল নায়কটির আবির্ভাব ঘটে তার নাম সালমান শাহ। পোশাক-আশাক কিংবা অভিনয়, সবকিছুতেই অনেকের আইডল হয়ে উঠছিলেন তিনি। সেই সময় এমন কোনো জনপ্রিয় নায়িকা নেই যে তার বিপরীতে কাজ করেননি।
শাবনূর-মৌসুমী থেকে শুরু করে শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, বৃষ্টি, শ্যামা- প্রত্যেকেই সালমানের বিপরীতে কাজ করেছিলেন। সালমানের মৃত্যুর পর তারই অনুসারী হয়ে চলচ্চিত্রে পরবর্তীতে দাপটের সঙ্গে কাজ করে গেছেন রিয়াজ, শাকিল খান ও ফেরদৌস। অনেকেই হয়েছেন তারকা। কিন্তু যার অবদানে চলচ্চিত্রাভিনয়ে একটি বিপ্লব ঘটেছিল সেই মহানায়কের মৃত্যুরহস্য নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। নেই কোনো মন্তব্য। এটাই জাগতিক নিয়ম। যে চলে যায় তাকে নিয়ে ভাবার সময় কারোই থাকে না।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেন। ছেলের মৃত্যু অপমৃত্যু নয় বরং হত্যা করা হয়েছে- অভিযোগ করে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি অভিযোগ করেন। পরে তিনি মামলা করেন।
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ২০ বছর পেরিয়েও তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে- এ নিয়ে এখনও রহস্য রয়ে গেছে।
এদিকে, সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকা ও তার জন্মস্থান সিলেটে বিশেষ আয়োজন করেছে ভক্তরা। এর মধ্যে বিএফডিসির মসজিদে বাদ আসর থাকছে দোয়া ও মাহফিল। এটি আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ। একই আয়োজন হবে সিলেটেও।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে ওঠেন ক্ষণজন্মা এ নায়ক।
সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলো–
১৯৯৩
কেয়ামত থেকে কেয়ামত
১৯৯৪
তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ।
১৯৯৬
প্রেমযুদ্ধ, কন্যাদান, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন, আশা ভালোবাসা।
১৯৯৬
বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া,
১৯৯৭
প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন।




256057 514835Very man or woman speeches want to seat giving observe into couples. Brand new sound system just before unnecessary people should always be mindful of typically senior common rule from public speaking, which is to be the mini. best man speaches 273262
285871 399057Proper humans speeches ought to seat as effectively as memorialize around the groom and bride. Beginer sound system about rowdy locations need to always not forget currently the glowing leadership of a speaking, which is ones boat. finest man speeches brother 924529
49942 594847Aw, this was a genuinely nice post. In notion I would like to put in writing like this in addition – taking time and actual effort to make a really great article but what can I say I procrastinate alot and by no indicates seem to get something done. 361286
204764 941968Read More HERE. I bookmarked it. 978937