সাখাওয়াত, আজাদ, রাজীব ও ইস্রাফিল সহ সকলের মুক্তি দাবী এড.তৈমূরের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রেস বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ,রুপগঞ্জ,সোনারগায়ে ভৌতিক মামলা দায়েরের তীব্র নিন্দা এব গ্রেফতারকৃতদের  অবিলম্বে মুক্তি দাবী করেছেন বিএনপির চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার ।

প্রতিবাদ বিবৃতিতে চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার বলেন,কোন ঘটনা ছাড়া থানায় থানায় মামলা করে পুলিশ প্রমান করেছে এদেশে আর আইনের শাষন নাই।তিনি অবিলম্বে নজরুল ইসলাম আজাদ,্এড.সাখাওয়াত খান,মাসুকুল ইসলাম রাজীব,যুবদল নেতা ইকবাল হোসেন,কাউন্সিলার ইস্রাফিল,এড.এইচ এম আনোয়ার প্রধান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবী করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,অনির্বাচিত সরকারের বিরুদ্ধে পাড়া মহল্লা থেকে শুরু করে রাজপথে পর্যন্ত অহিংস ও শান্তিপূর্ন গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এড.তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ,রুপগঞ্জ,সোনারগায়ে ভৌতিক মামলা দায়ের ও কাজী মনির,সায়েম,মাহাবুব, আজহারুল ইসলাম মান্নান, কাউন্সিালার সাদরীল, কাউন্সিালার ইকবাল ,মহানগর যুবদল যুগ্ম আহবায়ক জুয়েল প্রধান মোকতার হোসেন মুক্তুল সহ নেতাকর্মীদের আসামী করারও তীব্র নিন্দা জানান ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন।

add-content

আরও খবর

পঠিত