সাংবা‌দিক প‌রিচ‌য়ে নারায়ণগঞ্জ পাস‌পোর্ট অ‌ফি‌সে দালালী, ১৫ দি‌নের কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় ব‌্যবহার ক‌রে দালালী কর‌তে গি‌য়ে গ্রেপ্তার হ‌য়ে‌ছে শফিকুর রহমান ৪৫ নাম‌ে এক ব‌্যক্তি। যার কাছ থে‌কে আমা‌দের জাগরণ না‌মে এক‌টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে তার পরিচয় দেওয়া আছে।

ত‌বে তি‌নি নি‌জে‌কে সাংবা‌দিক প‌রিচয়ে অ‌নৈ‌তিক সু‌বিধা নেয়ার চেষ্টা কর‌লে পাস‌পোর্ট অফি‌সের উপ প‌রিচালক শামীম আহমদের স‌ন্দেহ হ‌লে  জেলা প্রশাস‌নের সহ‌যোগীতা নেয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে পাস‌পোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে। ওইসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা করা হ‌লে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষ‌য়ে ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এ বাবদ টাকা নেন। কিন্তু ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে আমাদের জাগরণ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, আম‌রা ইতম‌ধ্যেই বেশ ক‌য়েকজন রোহীঙ্গা‌কে  আইনের হা‌তে তু‌লে দি‌য়ে‌ছি। আমরা সক‌লেই সজাগ র‌য়ে‌ছি যা‌তে ক‌রে কো‌নো প্রকার অ‌নিয়ম না হয়। এজন‌্য দালাল প্রথা ব‌ন্ধে কাজও কর‌ছি। তাই সাংবাদিক পরিচয় বা যেকোনো ভুয়া পরিচয়ে সাধা‌রণ মান‌ুষ‌কে ঠ‌কা‌তে দালালী করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে সাধারণ মানুষ‌কে নির্বিঘ্নে সেবা দি‌তে আমরা অ‌ঙ্গিকারবদ্ধ।

add-content

আরও খবর

পঠিত