নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন মহিলারা। দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধীদলীয় নেতা মহিলা ও জাতীয় সংসদের স্পিকার মহিলা। মহিলারা দেশের সকল কাজে অবধান রেখে যাচ্ছেন। তারা মায়ের জাতি। মা যেমন তার সন্তানদের ভালোবাসেন তেমনই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ভালোবাসেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বায়স্তবায়ন করে চলছেন। এখন দেশ ডিজিটাল। তাই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের প্রধানমন্ত্রী। তদরুপ এখনকার নারী শিক্ষার্থীরা আগামী দিনে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়ার কাজে অগ্রনী ভূমিকা রাখতে পারে সে দিকে খেয়াল রেখে তাদের শিক্ষা দিতে হবে। ১০ জানুয়ারী রবিবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি সেলিম ওসমানের স্ত্রী নাসরীন ওসমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর থানার ওসি নজরুল ইসলাম, নারায়নগজ্ঞ মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ২২,২৩,২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ বন্দর থানা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক মো: সাজাহান মোল্লা, বন্দর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী জহির, আওয়ামীলীগের নেতা কাজী সহিদ, ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মায়ানূর আহম্মেদ মায়া, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, মাহাবুর রহমান কমল, আরাফাত রহমান ফাহিম রানা প্রধান ও আফরোজা আক্তার কাকলী। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান। পরে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত পরিবেশন করে।




563322 366360I like the valuable information you offer within your articles. Ill bookmark your blog and check once more here regularly. Im quite certain Ill learn several new stuff correct here! Very good luck for the next! 650634
533754 499119Somebody necessarily support to make seriously articles I may state. That will be the quite 1st time I frequented your internet page and to this point? I surprised with the research you made to make this actual put up incredible. Fantastic task! 852248
657457 711791Jane wanted to know though your girl could certain, the cost I basically informed her she had to hang about until the young woman seemed to be to old enough. But the truth is, in which does not get your girlfriend to counteract utilizing picking out her extremely own incorrect body art terribly your lady are usually like me. Citty style 564054