লাঙ্গলবন্দ স্নানোৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধায় বন্দরের মুসাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহাতীর্থ লাঙ্গলবন্দ অস্টমী  স্নানোৎসব যথাযথভাবে পালন উপলক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের ও মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, সাবেক ইউপি মেম্বার মোঃ সিহাবউদ্দিন, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মোঃ শফিউদ্দিন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাসুম আহমেদ, আলাউদ্দিন চেয়ারম্যান, মোঃ রুহুল আমিন, জয়নাল বেপারী, মোঃ সুমন, আব্দুর রহিম, মোক্তার হোসেন, মোঃ জনি, প্রফেসর সৈকত হোসেন, মোঃ মামুন, মঞ্জু মেম্বার, জালাল মেম্বার, কাদির মেম্বার, মনি মেম্বার, মোতালেব মেম্বার, মোতালেব মেম্বার, মোস্তফা মেম্বার, শাহানাজ মেম্বার, হালিমা মেম্বার, মোঃ রিয়াজ,স্বপন মোল্লা, মোঃ ওয়াসিম, মফিজুল ইসলাম, মোঃ আরিফ, গৌরাঙ্গ বাবু, জাহাঙ্গীর আলম ও প্রমুখ। সভায় যে কোন মূল্যে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব লাঙ্গলবন্দ স্নানোৎসব পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

add-content

3 thoughts on “লাঙ্গলবন্দ স্নানোৎসব যথাযথভাবে পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  1. 715115 990292 I discovered your blog site on google and check some of your early posts. Continue to keep up the quite great operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading much more from you later on! 937550

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত