রূপগঞ্জে র‌্যাব ১ এর অভিযানে পিতাকে হত্যাচেষ্টাকারী কুলাঙ্গার পুত্র রুবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহের জেরে পিতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মোঃ কামরুজ্জামান রুবেল (৩৮) নামের এক পাষণ্ড ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা। রোববার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১ এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খালপাড়া এলাকায় এবিএল কোম্পানির পশ্চিম গেট সংলগ্ন স্থানে ভিকটিম মোঃ নাজিম উদ্দিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২৫ জুন রাত ১১টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তার চতুর্থ পুত্র কামরুজ্জামান রুবেল ধারালো চাপাতি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে।

পরে মুখ বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে পিতাকে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভিকটিমের অপর পুত্র মোঃ শফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি কালীগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ ২৬/০৬/২০২৫। মামলা দায়েরের পর থেকে পলাতক থাকা আসামি কামরুজ্জামান রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

add-content

আরও খবর

পঠিত