রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন হাবিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২২ অক্টোবর সকালে উপজেলার ভক্তবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।

প্রত্যাক্ষদর্শী  ও আহতর বাবা আবু বক্কর ছিদ্দিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে ভক্তবাড়ি এলাকায় হাবিজুল ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষ নাজিম উদ্দিন,নাছির উদ্দিন, আবুল হোসেনসহ ৭/৮জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় আবু বক্কর বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

4 thoughts on “রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম

  1. 195401 772916You produced some decent points there. I looked on-line towards the concern and discovered most individuals will go along with along together with your internet web site. 302769

  2. 610527 61922Hello. Great job. I did not imagine this. This really is a excellent story. Thanks! You created certain fine points there. I did a search on the topic matter and discovered the majority of folks will have the same opinion together with your blog. 809595

  3. 187880 571198Hey. Very nice web website!! Man .. Exceptional .. Amazing .. Ill bookmark this web site and take the feeds alsoI am pleased to locate so considerably helpful data here within the write-up. Thanks for sharing 243506

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত