রূপগঞ্জে দেয়াল ধসে মৃতের সংখ্যা ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে নব-নির্মিত মার্কেটের দেয়াল ধসের ঘটনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩ জনে। গুরুতর আহত আরো ২ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভুলতা এলাকার নুর জাহান প্লাজা নামে মার্কেটের দেয়াল ধসের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাবতলী এলাকার মধুসুধন বিশ্বাসের ছেলে খোকন বিশ্বাস (৩০), নরসিংদী জেলার সদর উপজেলার খিদিরকান্দি এলাকার মোকারম মিয়ার ছেলে লাদেন (২০) ও কামাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২)। এছাড়া আহতরা হলেন, উপজেলার ঠাকুরবাড়ীরটেক এলাকার ইয়াদ আলীর ছেলে ফারুক মিয়া (৩৫) ও আব্দুল আজিজের ছেলে কাইয়ুম মিয়া (২৮)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ করে ঝড় উঠে। প্রচন্ড ঝড়ে ভুলতা এলাকার নব-নির্মিত নুরজাহান প্লাজা ভবনের ৬ তলা ফ্লোর থেকে পাঁকা দেয়াল ধসে নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা ফারুকের মসলার দোকান ঘরে দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আরো চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল ইসলাম নামে আরো এক জনের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় লাদেন মারা যান। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের জমি দখল করে নুরজাহান প্লাজা মার্কেটটি নির্মাণ করা হয়েছে। কোন প্রকার চার সাইট নিরাপত্তা সাপোর্ট না দিয়ে মার্কেট নির্মাণ কাজ চালিয়ে আসছে কর্তৃপক্ষ।  এছাড়া অতিনি¤œমানের মালামাল দিয়ে নির্মাণ করায় এ দেয়াল ধসের ঘটনা ঘটে। এদিকে, ঘটনার পর থেকেই নুরজাহান প্লাজার মালিকপক্ষ পলাতক রয়েছে। এছাড়া নুরজাহান প্লাজার পরিচালকসহ মালিকপক্ষকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, নুরজাহান প্লাজার পরিচালক মামুনসহ ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

add-content

5 thoughts on “রূপগঞ্জে দেয়াল ধসে মৃতের সংখ্যা ৩

  1. 459433 39718I like what you guys are up too. Such smart function and reporting! Carry on the superb works guys Ive incorporated you guys to my blogroll. I feel it will improve the value of my website 783072

  2. 698547 50857undoubtedly like your internet website but you want to check the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I discover it really troublesome to tell the truth nevertheless I will definitely come back once more. 176445

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত