নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহিন মোল্লা (৩৫) ও তানসেন (২৮) নামে দুই মাদক কারবারিকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহিন মোল্লা উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার মিজান মোল্লার ছেলে ও তানসেন দক্ষিন রূপসী এলাকার কাজী সোহরাবের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শাহিন মোল্লা তানসেন বরপাসহ আশ-পাশের এলাকায় মাদক কারবার করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। সকালে ১৫ পিছ ইয়াবাসহ শাহীন মোল্লাকে ও ৫ পিছ ইয়াবাসহ তানসেনকেক আটক করা হয়। পরে দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। আদালত মাদক কারবারিদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলা হাজতে প্রেরন করা হয়েছে।




167841 759917You may discover effective specific development of any L . a . Weight loss program and each and every youre incredibly important. To begin with level is an natural misplacing during the too a lot weight. lose belly fat 728544
331526 153797I genuinely prize your piece of work, Fantastic post. 934247