ভোট বিহীন এই অবৈধ সরকার দেশের রাজনীতিকে কলঙ্কিত করছে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জনগনের ভোট বিহীন এই অবৈধ সরকার দেশে দুঃশাসনের স্বর্গরাজ্য কায়েম করেছে। দেশে এখন গনতন্ত্র নেই। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে পথে বাধার সৃষ্টি করে তাই প্রমান করেছে। তবে এটা আওয়ামী সরকারের কোন নতুন রূপ নয়। অতীতেও তারা ক্ষমতায় এসে শহীদ মিনারে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, রাজনৈতিক নেতাদের লাঞ্ছিত করেছে।

স্বাধীনতার পর ছাত্রলীগের গুন্ডারা শহীদ মিনারে বিশ্ব-বিদ্যালয়ের ছাত্রীদেরও লাঞ্ছিত করেছে। তাই এবারও শহীদ মিনারে ছাত্রলীগের ক্যাডারদের হাতে বিএনপি নেতাদের লাঞ্ছিত হওয়ার ঘটনা অতীতেরই পুনরাবৃত্তি মাত্র, এতে অবাক হবার কিছু নেই। এগুলো করে আওয়ামী সরকার দেশের রাজনীতিকে কলঙ্কিত করছে। তবে এগুলো কোন ভাল দৃষ্টান্ত নয়। এই অগনতান্ত্রিক আচরনের জন্য দায়ীদের একদিন অবশ্যই জনতার আদালতে জবাবদিহি করতে হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা থানার দুটি নাশকতার মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা শেষে আদালত চত্ত্বরে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন।

এটিএম কামাল সহ বিএনপি নেতৃবৃন্দের পক্ষে এসময় মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার।

add-content

4 thoughts on “ভোট বিহীন এই অবৈধ সরকার দেশের রাজনীতিকে কলঙ্কিত করছে

  1. 883510 571931Wholesale Inexpensive Handbags Will you be ok merely repost this on my site? Ive to allow credit where it can be due. Have got a terrific day! 395107

  2. 656066 525641 There is noticeably a bundle to know about this. I assume you created certain nice points in features also. 312919

  3. 864670 559770Usually I dont read article on blogs, but I would like to say that this write-up extremely compelled me to try and do so! Your writing style has been amazed me. Thanks, quite great post. 715529

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত