নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী মোড়ে সড়ক ও জনপদের সরকারি সম্পত্তি দখল করে ৩ তলা বিল্ডিং নির্মাণ করে বসবাস করছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার আসামী শাহজাহান। এছাড়াও পাশেই রয়েছে ক্যাফে আড্ডা নামক একটি বিলাস বহুল ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট অথচ দেখার কেউ নেই!
তথ্য সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ মৌজায় সি.এস খতিয়ান-১৬নং, এস.এ খতিয়ান-২৬নং এবং আর.এস খতিয়ান-২নং সিটে যাহার এস.এ দাগ -১০৭, আর.এস দাগ-২৭৮, মোট জমির পরিমাণ-২৬ শতাংশ সম্পত্তি দখল করে এর কাতে উত্তরের অংশে ১৩ শতাংশ জায়গা সরকারি সড়ক ও জনপথ নামে এবং দক্ষিণ অংশে ১৩ শতাংশ জায়গা জব্বর মিয়া গং এর নামে রেকর্ডীয় মালিক। উক্ত জায়গা জবরদখল করে মাদক ও অস্ত্রধারীদের আড্ডা খানায় পরিণত করেছে। সম্পত্তির উপর ফাউন্ডেশন দিয়ে ৩ তলা বিল্ডিং করে বসবাস করছে এবং কয়েকটি দোকান ঘর তুলে ভাড়া দিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে অস্ত্র ও মাদক বেচা কেনার পাশাপাশি স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনায় আইলপাড়া পাঠানটুলী এবং হাজীগঞ্জবাসী শংকিত ও আতংকিত রয়েছে। পুরাতন আইলপাড়ার মৃত আজিজুর রহমানের কুখ্যাত ছেলে ভুমিদস্যু শাহজাহান শুধু সরকারি সম্পত্তিই দখল করে ক্ষান্ত হননি, এলাকার অনেকের জায়গা দখলের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ এখানে দেখার কেউ নেই। বলার কেউ নেই। বর্তমান সরকারের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ধ্বংস করতে ঐ ভুমিদস্যু, চাঁদাবাজ শাহজাহানের কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও এলাকায় প্রভাব বিস্তার করে কাউকেই মানছে না। শাহজাহানের রয়েছে একটি অস্ত্রধারী ও মাদক সিন্ডিকেট। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ,কে,এম শামীম ওসমান ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।




145277 849158Hiya! Great weblog! I happen to be a day-to-day visitor to your website (somewhat more like addict ) of this web site. Just wanted to say I appreciate your blogs and am looking forward for a lot more to come! 979648
53932 302909Oh my goodness! an superb post dude. Thank you Nonetheless Im experiencing issue with ur rss . Do not know why Cannot register for it. Could there be any person obtaining identical rss difficulty? Anybody who knows kindly respond. Thnkx 977901
378557 136389You could definitely see your enthusiasm within the work you write. 25210