বন্দরে প্যারিস বার্গেত এর উদ্বোধণ করলেন কাউন্সিলর সুলতান ও স্মৃতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি): শীতলক্ষ্যার পূর্ব তীরের সুন্দর ও মনোরম পরিবেশে যাত্রা শুরু করলো প্যারিস বার্গেত এর বন্দর ব্রাঞ্চ। শুক্রবার বিকেল ৫টায় উইলসন রোড এলাকার ব্যস্ততম সড়কে রকমারী ফাষ্টফুড খাবারের সমাহার নিয়ে স্থাপত্য ‘‘প্যারিস বার্গেত’’এর আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূই্য়া ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ইসরাত জাাহান খান স্মৃতি। প্রতিষ্ঠানের পরিচালক একেএম সামসুল আলম, সামসুল হাসানও শাহরিয়ার মাহমুদ কাজ এর ব্যবস্থাপনায় উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরউদ্দিন,বন্দর সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক এম এ মানিক,ছাত্রলীগ নেতা তারেকুল হাসান ভূইয়া সুমন,হুসনাইন লিংকন,মোঃ সুজন প্রধাণ মোঃ আল আমিন,সাইফুল ইসলাম,আব্দুল্লাহ আল সাব্বির প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন র‌্যালি আবাসিক এলাকার শাহ সিরাজ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মেহাম্মদ আলাউদ্দিন। পরিশেষে উপস্থিত ব্যাক্তিবর্গের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

add-content

3 thoughts on “বন্দরে প্যারিস বার্গেত এর উদ্বোধণ করলেন কাউন্সিলর সুলতান ও স্মৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত