বন্দরে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ মে শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। ৫টি ইউনিয়নে মোট ২৮ জন প্রার্থী প্রতিদান্ডতা করছেন। বন্দর, কলাগাছিয়া, মদনপুর, মুছাপুর ৪ ইউনিয়নে ১৪ ও শুধু ধামগড় ইউনিয়নেই ১৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ ইউনিয়নের স্বামী-স্ত্রী ও ভাই-ভাইয়ের লড়াই চলছে। মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মাকসুদ হোসেন পেয়েছেন-লাঙ্গল, কাদির ডিলার-নৌকা, আনোয়ার হোসেন-ঘোড়া, রেজাউল করিম-আনারস। বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এহসান উদ্দিন আহাম্মেদ-লাঙ্গল, রফিকুল ইসলাম-নৌকা, পারভেজ খান-ধানের শীষ। মদনপুরে চেয়ারম্যান পদে আঃ সালাম মিয়া-নৌকা, মাজহারুল ইসলাম ভূইয়া হিরণ-ধানের শীষ, আশরাফুল আলম ভূইয়া-আনারস। কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন প্রধান-লাঙ্গল, জাহাঙ্গীর আলম-নৌকা, মহিউদ্দিন শিশির-ধানের শীষ, আজিজুল হক আজিজ-আনারস। ধামগড়ে চেয়ারম্যান পদে মাসুদ রানা-ধানের শীষ, মাসুম আহাম্মেদ-নৌকা, কামাল হোসেন-লাঙ্গল, রাসেল আহামেদ-ঘোড়া, সাইফুল ইসলাম-চশমা, জোস্না বেগম-গিটার, আলমাছ ভূইয়া-আনারস, আমিনুল ইসলাম-কাপপিরিচ, সিরাজুল ইসলাম-মটর সাইকেল, জজমিয়া-টেবিল ফ্যান, নজরুল ইসলাম-দোয়াত কলম, তাওলাদ হোসেন-অটো রিকশা, তাজুল ইসলাম-টেলিফোন ও আজিজুল-রজনীগন্ধা প্রতীক পেয়েছেন। ধামগড়ে আওয়ামী লীগ প্রার্থী মাসুম আহাম্মেদের স্ত্রী স্বতন্ত প্রার্থী জোস্না বেগম ও কামাল ও আজিজ ভাই-ভাই চেয়ারম্যান পদে প্রতিদন্ডিতা করছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেয়েই গাড়ি বহন নিয়ে নির্বাচনী মিছিল শুরু করে দিয়েছেন।

add-content

One thought on “বন্দরে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্ধ

  1. 373352 959746We offer you with a table of all of the emoticons that can be used on this application, and the meaning of each symbol. Though it may possibly take some initial effort on your part, the skills garnered from regular and strategic use of social media will create a strong foundation to grow your business on ALL levels. 118098

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত