বঙ্গবন্ধু সড়কে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে মনির শিকদার (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় শহরের বঙ্গবন্ধু সড়কে  এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মনির শিকদার পটুয়াখালী জেলার দুমকী থানার আঠারো গাছিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের আত্মীয় ফারুক সিকদার জানান, চাষাড়া বঙ্গবন্ধু সড়ক এলাকার একটি ছয় তলা ভবনের পিলারের কাঠ খোলার সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত