নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলে সোনার বাংলা গড়ার। ৪৫ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তাবায়ন হচ্ছে । আর তাতে বাধা দিতে স্বাধীনতার বিরোধীরা এখনো মাঠে রয়েছে। তাদের প্রতিহত করতে হবে। সোনার বাংলাকে বাঁচাতে হবে। আওয়ামীলীগ ও এর প্রতিটি অংগ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড, মহল্লায় প্রতিনিয়িত কর্মী সমাবেশ করতে হবে। জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরোদ্ধে নেতাকর্মীদের সোচ্চার করতে হবে। তাহলেই জাতীয় উন্নয়নের বাধাগ্রস্ত ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত সম্ভব হবে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার এসব কথা বলেন।
নাসিক ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবু চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সহ প্রচার সম্পাদক ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া,গোদনাইল আওয়ামীলীগের সভাপতি এম এ বারি, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধানর সম্পাদক নুর আলী, মহানগর সেবকলীগের সাধানর সম্পাদক জুয়েল, যুবলীগ নেতা মহাসীর ভূঁইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনারা বেগম, ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমির হোসেন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, সিদ্ধিরগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাটি, সিদ্ধিরগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি বারবার প্রমান হয়েছে। এবার প্রমান করতে হবে সিদ্ধিরগঞ্জে মাটি শামীম ওসমানের ঘাটি। সামনে সিটি নির্বাচনে তৃনমূলের প্রার্থী আনোয়ার হোসেনকে মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাঠে থাকতে চায়। সন্ত্রাসীদের মূল বাংলার মাটি থেকে তুলে ফেলতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনর ডাকে সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃতে নারায়ণগঞ্জে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মলে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাঠে রয়েছে। তাই আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে শামীম ওসমানের নেতৃতে আপনাদের সকলকে রাজপথে থাকার আহবান করছি।




728679 216195IE still is the marketplace leader and a huge part of other people will leave out your magnificent writing because of this problem. 354028
116916 441872light bulbs are great for lighting the home but stay away from incandescent lamps because they generate so considerably heat;; 258624
566438 935932Hiya. Very cool internet site!! Man .. Beautiful .. Wonderful .. I will bookmark your internet web site and take the feeds additionallyI am pleased to uncover numerous helpful info here within the post. Thank you for sharing 607889
93779 789392Yay google is my king helped me to find this excellent web web site ! . 339069