নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা নিবাসী মরহুম মো. নোয়াব আলীর স্ত্রী ও দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক মো. জুয়েল আলীর মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীণ অবস্খায় তিনি মৃত্যুবরণ করেন। এসময় তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৬ বছর। শনিবার ০৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় গলাচিপা জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া সিটি হকার্স মার্কেট সংলগ্ন প্রাইম হসপিটালে নেয়া হয়। পরে পিত্তথলীর একটি অপারেশনের জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। বিকালে অপারেশন থিয়েটারে নেয়া হলে অপারেশন সম্পন্ন না হতেই সেখান থেকে ব্যান্ডেজ করে তড়িগড়ি করে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দেয়া হয়। রাতে সেখানে নিলে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা দ্রুত ভর্তি নিয়ে জানান রোগীর অবস্খা আশঙ্কাজনক। এবং সঠিক উপায়ে অপারেশনের কাজ শেষ করা হয়নি। তখনই এই রোগীকে নিয়ে মেডিকেল চিকিৎসকরা শংকা প্রকাশ করেছেন। পরে মেডিকেল টিম অপরেশন করার ব্যবস্থা করেন। এরপর দিনভর পর্যবেক্ষন রেখে সুস্থ্য করার চেষ্টা করেন। কিন্তু পুর্বে থেকে সঠিকভাবে চিকিৎসা সেবা না হওয়ার কারণে, ত্রুটি ও অবহেলায় রোগীর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অবশেষে বিছানায় কাতরিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জুয়েলের মা মৃত্যুবরণ করেছেন বলে দাবি পরিবারের।
এদিকে পরিবারের স্বজনরা মরহুমার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। এছাড়াও পরিবারের সিদ্ধান্ত নিয়ে শনিবার ০৭ ফেব্রেুয়ারী সকাল ১০টায় গলাচিপা মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত হওয়া গেছে।



