পুলিশের সামনে দিব্যি ঘুরছে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত জামায়াতের সহযোগী মোস্তাক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) :  নাশকতা মামলার ওয়ারেন্ট থাকা স্বত্ত্বেও পুলিশের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে জামায়াতের মদদদাতা বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের কথিত যুগ্ম আহবায়ক মোস্তাকুর রহমান ওরফে আলু চোর মোস্তাক। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী নবীগঞ্জে টেম্পু পোড়ানোসহ পুলিশের উপর হামলার ঘটনায় দুর্ধর্ষ এ প্রতারক নেতৃত্বদান করলেও রহস্যজনক কারণে বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করছেনা। পুলিশের রহস্যজনক আচরণের কারণে টাউট মোস্তাক বর্তমানে থানার বিভিন্ন স্থান দাবড়িয়ে জামায়াতে ইসলামী ও শিবির ক্যাডারদের সংঘবদ্ধ করে চলেছে। মোস্তাকের অপতৎপরতার কারণে বর্তমানে বন্দরের শান্তি প্রিয় মানুষ  ফের নাশকতার আশংকা করছে।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যবসায়ী জানান, মোস্তাকুর রহমান ওরফে টাউট মোস্তাক সাধারণ মানুষের আতংক। ২০১৪ সালের ৫ জানুয়ারী নবীগঞ্জ বাস ষ্ট্যান্ডে পুলিশের উপর হামলা এবং টেম্পু পোড়ানোর মূল হোতা সে। তার উস্কানীতেই ঐ দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ক্যাডাররা। তার বিরুদ্ধে নারী কেলেংকারীরও অসংখ্য অভিযোগ রয়েছে।

add-content

5 thoughts on “পুলিশের সামনে দিব্যি ঘুরছে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত জামায়াতের সহযোগী মোস্তাক

  1. 938151 938829This internet site may be a walk-through its the data you wanted in regards to this and didnt know who need to. Glimpse here, and you will completely discover it. 646328

  2. 636067 52647Intriguing point of view. Im curious to believe what type of impact this would have globally? Sometimes men and women get a little upset with global expansion. Ill be around soon to check out your response. 397792

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত