নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও উপজেলার চেঙ্গাইনন্থ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তর ও মদনপুর জোনাল অফিসে এলাকা-১ পরিচালক আনোয়ার হোসেনের সহোদর ভাই এবি সিদ্দিকীর দাপটে কর্মকতা ও কর্মচারীরা এখন তটস্থ হয়ে পড়ছে। অভিযোগে জানাগেছে, আনোয়ার হোসেন চলতি বছর নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা-১ এর পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে তার সহোদর ভাই এবি সিদ্দিকী অত্র সদর দপ্তর ও মদনপুর জোনাল অফিসে কর্মকতা ও কর্মচারীদের সাথে অসৌজন্য মূলক আচরন ও দাপট খাটিয়ে বিভিন্ কাজ ভাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তার কথা ছাড়া অফিসের কোনো ফাইল নড়ে না। যদি কোনো কর্মকতা ও কর্মচারী তার কথার বাইরে কোনো ফাইলে সহি করে তবে ওই ব্যক্তির সাথে র্দুব্যবহার করছে সে। তাছাড়া এলাকার গ্রাহকদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অত্র অফিসদ্বয়ে স্বীয় দাপট খাটিয়ে কাজ করে নিচ্ছে। অনেক গ্রাহক তাকে কাজ না দিলে তাকে ব্যতিত কিভাবে কাজ করে দেখে নিবে হুমকি দেয় ওসব গ্রাহকদের। প্রতিনিয়ত সে পল্লী বিদ্যুতের অত্র অফিসদ্বয়ে সাড়া দিন দৌড়ঝাঁপ করছে এবং অফিসদ্বয় থেকে সার্ভিস ড্রপ তার ও মিটারসহ অন্যান্য সরঞ্জামদী নিয়ে যাচ্ছে। তার ওসব অপকর্মের লভ্যাংশ এলাকা-১ পরিচালক অনোয়ার হোসেনও পেয়ে থাকে জানায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের নিজস্ব সম্পত্তির ন্যায় অত্র অফিসদ্বয়ের কাজ-কর্ম চলতে হবে নতুবা চাকুরী ছেড়ে চলে যেতে হুমকি দেয় সংশ্লিষ্ট অফিসের কর্মকতা-কর্মচারীদের। তার কথামত কাজ না করলেই হুমকি-ধমকি। সাধারন গ্রাহকদের সাথে করছে অশালিন আচরন। ভাই এলাকা পরিচালক হলেও দাপট খাটাচ্ছে সহোদর ভাই এবি সিদ্দিকী। এ যেন এক যন্ত্রণা পোয়াচ্ছি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।




276280 327878Hi there! I could have sworn Ive been to this internet site before but following reading by means of some of the post I realized it is new to me. Anyhow, Im certainly glad I identified it and Ill be book-marking and checking back often! 517326
586455 466586A genuinely fascinating examine, I may not concur completely, but you do make some incredibly valid points. 579205
138532 587793I real delighted to find this internet site on bing, just what I was seeking for : D also bookmarked . 399816