পরিবর্তন করো আর নয়তো মরো- এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান বলেছেন, মানুষের মাঝেই আল্লাহ বসবাস করেন। চেয়ারম্যান সাহেবদের বলছি আপনারা মানুষের সেবা করেন আল্লাহই আপনাদের ভালো রাখবেন। হানাহানি কাটাকাটি বন্ধ করুন, একে-অন্যের প্রতি সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ানোর চেষ্টা করুন দেখবেন বন্দরের কোন কিছুতেই অপূর্ণতা থাকবেনা। ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান আরো বলেন, চেয়ারম্যান সাহেবরা আপনারা প্রত্যেকটি ইউনিয়নে বসার ব্যবস্থা করেন। আমি ৫টি ইউনিয়নে সপ্তায় একদিন করে সময় দিব। ভোটের জন্য মানুষের কছে হাত পাততে হবেনা মেম্বারদের নিয়ে আলোচনায় বসুন। আলোচনার উপরে কোন রাজনীতি নাই, আলোচনার উপরে কোনকিছুর সমাধা নাই। শুধুমাত্র আলোচনাই উন্নতির একমাত্র পথ। আপনারা আর কোন অভিযোগ দিবেন না। আর কোন অভিযোগ যেন আমাকে শুনতে না হয়। এলাকার কথা এলাকায় বলুন, যার সমস্যা তার সামনে বলুন। আর না পারলে জনপ্রতিনিধিত্ব ছেড়ে দিন। ইংরেজীতে একটা প্রবাদ আছে চেঞ্জ অর ডাই পরিবর্তন করো আর নয়তো মরো। সুতরাং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজড করতে হবে। সেকেলের সেই অবস্থা থেকে সরে আসতে হবে। সাংসদ আরো বলেন, মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত রাস্তার দুই পাশে যেভাবে দখলের প্রতিযোগিতা চলছে তাতে দখলকারীদের ভবিষ্যতে খারাপ পরিনতি আছে। কারণ, ব্রীজের জন্য রাস্তার জায়গা অধিগ্রহণ চলছে শীঘ্রই সকল স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বলছি, আপনারা তাদেরকে স্বেচ্ছায় সরে যেতে বলুন অন্যথায় জিনিসপত্র সরিয়ে নেয়ারও সময় না-ও পেতে পারে। বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসানের এলাকাতেই এ সমস্যাটা একটু বেশি। এখন থেকেই এগুলো উচ্ছেদ না করা গেলে ভবিষ্যতে বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন দখলকারীরা। বৃক্ষ মেলা নিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে বর্ণাঢ্য র‌্যালিও করতে হবে। বাহারী ষ্টল আর নানা আয়োজনে ভরপুর থাকতে হবে। এজন্য আমার তরফ থেকে ২৫ লাখ টাকা বরাদ্ধ দেয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১০ হাজার টাকা করে বরাদ্ধ থাকবে। প্যান্ডেলটি চেম্বার অব কমার্সের দায়িত্ব। প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক ফুটেজ প্রচার করতে হবে। বন্দরের বৃক্ষ মেলা যেন বাংলাদেশের সেরা মেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হাবিবের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার ও বন্দর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। এতে বক্তব্য রাখেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ক ম নূরুল আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, এলজিইডির প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিরষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানউদ্দিন আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন মেম্বার, ৬নং ওয়ার্ডের সদস্য কবির হোসেন মেম্বার, কলাগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ৬নং ওয়ার্ডের সদস্য জিয়াউদ্দিন মেম্বার, ৫নং ওয়ার্ডের সদস্য হাজী মকবুল হোসেন, ২নং ওয়ার্ডের সদস্য জামান মেম্বার, ৭ নং ওয়ার্ডের সদস্য মোসলেহউদ্দিন মেম্বার,  ৮নং ওয়ার্ডের সদস্য মনির হোসেন মেম্বার, ৩নং ওয়ার্ডের সদ্য হাবিবুর রহমান মেম্বার, ৪নং ওয়ার্ডের সদস্য ফালান মেম্বার, মদনপুর ইউনিয়নের সদস্য খলিল মেম্বার, বন্দর ইউনিয়নের সদস্য হাবিবুল্লাহ মেম্বার, জাতীয় পার্টির নেতা মোঃ ফজর আলী প্রমুখ।

add-content

3 thoughts on “পরিবর্তন করো আর নয়তো মরো- এমপি সেলিম ওসমান

  1. 751399 935940Following examine a couple of with the weblog posts on your internet site now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark website list and shall be checking once again soon. Pls try my website online as nicely and let me know what you think. 100793

  2. 633032 272296Awesome material you fellas got these. I in fact like the theme for the web site along with how you organized a person who. It is a marvelous job For certain i will come back and look at you out sometime. 265368

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত