নাসিক ১৫নং ওয়ার্ডে আব্দুল কাদিরের গণসংযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপার্টোর ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষনার পূর্বে গণসংযোগে মাঠে নেমেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির। গতকাল বিকেল ৩টায় নাসিক ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনগণের কাছে নৌকা মার্কার ব্যপক প্রচারণা চালায় তিনি। এসময় নগরীর আর কে দাস রোড, বিকে দাস রোড, ডাইল পট্টি, ফায়ার ঘাট, টানবাজার পার্ক, কেরোসিন ঘাট, মীনা বাজার, র‌্যালীবাগান, ফলপট্টি ও কালীবাজারে গণসংযোগ করেন।

গণসংযোগকালে সংক্ষিপ্ত আলোচনায় আব্দুল কাদির বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রমের মাধ্যমে এ দেশকে বিশ্ব দরবারে উন্নয়ণশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যার ফলে বাংলাদেশে সর্ববৃহৎ পদ্মা সেতু এখন বাস্তবায়নের পথে। এছাড়াও বিভিন্ন ফ্লাই ওভার ব্রীজ, মেট্টো রেল প্রকল্প, ডাবল রেললাইন প্রকল্প এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরো একটি সেতুর কাজ এগিয়ে চলেছে। এর পূর্বে নবীগঞ্জ এলাকায় কদম রসুল সেতুর একটি প্রকল্প একনেকে পাস হয়েছে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদীনাথ বসু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সমাজ সেবক তমিজ উদ্দিন, মো. মজ্জুম শেখ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহম্মেদ, মোয়াজ্জেম হোসেন হীরা, আহসান উল্লাহ, মোঃ সেলিম, মো. আব্দুল হাকিম. মো. মিজানুর রহমা, মো. আব্দুর রশিদ, মো. শাহজাহান, হাজ্বী মো. লিটন, হাজ্বী মো. শাকিল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত