নারী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে নাসিক নির্বাচনের ১নং আসনের সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমার মাদক আস্তানায় ডিবি পুলিশ অভিচান চালিয়ে এক মাদক বিক্রতাকে সজিব (২৫) কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নাজমার ছেলে চিহ্নত মাদক সম্রাট রাজু ও তার অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত সজিব ডিবি পুলিশের কাছে স্বীকার করে ইয়াবা নাজমার। তার ছেলে রাজুর তাদের দিয়ে বিক্রয় করায়। বিনিময়ে তারা কমিশন পায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃত সজিব ও কাউন্সিলর প্রার্থী নাজমার ছেলে রাজুর বিরোদ্ধে মাদক আইনে রোববার( ০৪ ডিসেম্বার) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে। এর আগে শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল কালাম আজাদ সিদ্ধিরগঞ্জ আটিমুক্তিনগর এলাকায় কাউন্সিলর প্রার্থী নাজমার বাড়িতে অভিযান চালিয়ে সজিবকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচনে সংরক্ষিত নাসিক নির্বাচনে সংরক্ষিত (আসন-১ আসনে) নারী কাউন্সিলর প্রার্থী মাদক ব্যবসায়ী নাজমা বেগমের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে। সে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত দ্বীনা ডাকাতের বড় বোন। ওই মাদক ষ্পটটি নাজমা বেগম ও তার ছেলে রাজু নিয়ন্ত্রন করে থাকে। এর আগেও একাধিকবার র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমানের মাদকদ্রব্যসহ রাজুকে গ্রেফতার করেছিল।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সজিব মাদক ব্যবসায়ী রাজু ওরফে সূর্য এর মাদক মাদক বিক্রয় করে থাকে।

add-content

5 thoughts on “নারী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

  1. 656178 687861The luxury proposed might be incomparable; citizens are never fail to searching for bags is actually a Native goals. The thought numerous insert goals uniquely to push diversity with visibility during the travel and leisure arena. Hotels Discounts 68802

  2. 814257 221834I discovered your internet site website online and check a lot of of your early posts. Keep on the top notch operate. I just now additional your Feed to my MSN News Reader. Searching for forward to reading considerably far more from you finding out later on! 842141

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত