নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলে “কেমন বিদ্যালয় চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বেইলী স্কুল ও আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলে “কেমন বিদ্যালয় চাই” শীর্ষক পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। ১২ জানুয়ারী মঙ্গলবার সকালে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কাশেম জামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ আনিছুর রহমান মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (আই.সি.টি), জনাব সৈয়দা মাহফুজা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ।বেইলী  স্কুলের ভাইস চেয়ারম্যান জনাব এমরাতুননেছা, পিন্সিপাল জনাব মঞ্জুরুল হক, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ আলী মন্টু, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হালিমা খাতুন, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব কমল কান্তি  এবং বেইলী স্কুল ও আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। বিদ্যালয়ের বার্ষিক পরিকল্পনা-২০১৬ ও বিদ্যালয়ের সমৃদ্ধি ও বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষক মন্ডলী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নতুন বছরের কর্ম পরিকল্পনা প্রজেক্টরের মাধ্যমে স্লাইড উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে গান, আবৃত্তি ও বিভিন্ন ভিডিও ক্লিপস্ উপস্থাপন করা হয়।

add-content

One thought on “নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলে “কেমন বিদ্যালয় চাই” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  1. 203386 737250This web site is actually a walk-through it actually is the details you desired relating to this and didnt know who ought to. Glimpse here, and you will undoubtedly discover it. 627083

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত