নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
শুক্রবার (৪ জুলাই) সকালে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ড এলাকায় সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন ও দলীয় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ির পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন-মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি মুফতী আবু হানিফ ও শমিক মজলিসের মহানগর সভাপতি ফারুক প্রমুখ নেতাকর্মীরা।



