নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, র্যাব, ফায়ারসার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদরের হাজিগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে৷ শ্রদ্ধা জানাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এরপরে একে একে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন করেন। পরে জেলা বিএনপি,মহানগর বিএনপি, জাতিয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনেক ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই যেখানে কোন বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ যেখানে হবে। সব কিছু একটা নির্দিষ্ট সিস্টেমে চলবে। আমরা আজকের এই দিনে যারা গত বছরে আহত কিংবা শহীদ হয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে রাষ্ট্র চেয়েছিল আমরা সে রাষ্ট্র গঠনে কাজ করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যূষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জণ আবুল ফজল মশিউর রহমান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্যরা।



