নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এবার নারায়ণগঞ্জে সবচেয়ে বড় ঈদের জামাত হবে। আপনাদের একটু কষ্ট হলেও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সামসুজ্জোহা ষ্টেডিয়ামে ঈদের জামাত পড়তে যাবেন। কারণ এটা শুধু নারায়ণগঞ্জের নয় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে এটা আমার আশা।
শনিবার (১৮ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর ডিআইটি, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়নের একাধিক স্পটে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি উপস্থিতদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমি আল্লাহকে খুশী করার রাজনীতি করি। আগামী ২২ আগষ্ট অনুষ্ঠিতব্য মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ্যে এবছর প্রথমবারের মত নারায়ণগঞ্জে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী এম শওকত আলীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



