নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি বিলের ঝোপ থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তিনি ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারীর অ্যাকাউন্ট অফিসার এরফান উল ইসলাম (৪৯)। তার বাবার নাম মাহাবুব ইসলাম।
দৃক গ্যালারি সূত্রে জানা যায়, ইরফানুল ইসলামের বাসা ধানমণ্ডির রায়েরবাজার এলাকায়। ২ এপ্রিল শনিবার আনুমানিক দুপুর ১২টায় ধানমণ্ডি ৮ নম্বর সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তিনি নিখোঁজ হন। শনিবার এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়। তার ছেলে আজ এইচএসসি পরীক্ষা দিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবিদ হোসেন জানান, শনিবার বিকালে জালকুড়ির একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের সময় নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না। পড়নে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবী। পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, নিহতের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে কোনও একটি ব্যাংক থেকে টাকা তোলার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ময়না তদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের দেওয়া তথ্যগুলো আমরা যাচাই করবো।
উল্লেখ্য, শনিবার বিকাল ৫ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়ি ফিরোজ ফিলিং স্টেশনের পাশে একটি ঝোপ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার পরনে ছিল সাদা পায়জামা ও হলুদ পাঞ্জাবী।




760652 627906The best and clear News is extremely considerably imptortant to us. 926451
11733 849911Some truly quality weblog posts on this internet website , saved to my bookmarks . 153225
480341 340176This is a very good subject to talk about. Sometimes I fav stuff like this on Redit. This post probably wont do effectively with that crowd. I is going to be positive to submit something else though. 473862
173055 118473Hey, you used to write wonderful, but the last couple of posts have been kinda boring I miss your tremendous writings. Past couple of posts are just a bit out of track! come on! 393099
291354 215233I discovered your weblog web site on google and examine a number of of your early posts. Continue to sustain up the superb operate. I just extra up your RSS feed to my MSN News Reader. In search of forward to reading more from you later on! 475615