ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে অজ্ঞাত গাড়ি চাপায় ২ বন্ধু নিহত

নারায়নগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের কেওঢালায় রাস্তা পারাপারের সময় দুই বন্ধু অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছে। ১২ জানুয়ারী মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। কাচঁপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেলে নিহতের পরিবারবর্গ লাশ ময়নাতদন্ত না করিয়ে লাশ নিয়ে যায়। নিহতরা হলো রানা ধর (১৮) ও জয় সরকার (১৬)। নারায়ণগঞ্জের কাচঁপুর হাইওয়ের পুলিশের সার্জেন্ট মাহবুব জানান, ঢাকা রাজধানীর ১৭ নং জসিম উদ্দিন লাল মোহন লেনের শংকর ধরের ছেলে রানা ধর ও ১০ নং শাখারী বাজারের ধিরেন সরকারের ছেলে জয় সরকার সোনারগাঁয়ের বারদী লোকনাথ ব্রম্মচারীর আশ্রমে যাওয়ার জন্য বন্দরের কেওঢালা বাস স্ট্যান্ডে নেমে গলাগলি করে রাস্তা পারাপারের সময় অহ্ঝাত গাড়ি তাদের ২ বন্ধুকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। গড়ি চাপায় ২ বন্ধু ঘটনাস্থলে নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে এলে নিহতের পরিবারের লোকজন মামলা না করে এবং ময়না তদন্তের আপত্তি জানিয়ে মুচলেকা দিয়ে লাশ নিয়ে যায়। সড়ক দুর্ঘটনার ফলে সড়কে যানচলাচলে বিঘœ সৃষ্টি হয় এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

add-content

5 thoughts on “ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে অজ্ঞাত গাড়ি চাপায় ২ বন্ধু নিহত

  1. 372057 361104You produced some decent points there. I looked on the net towards the problem and located a lot of people go together with together together with your internet internet site. 371682

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত