ঝুলন্ত অবস্থায় সিআইডি কর্মকর্তার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক রির্পোট ) : রাজধানীর পল্লবীর বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এক উপ পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এসআই হাসনাইন রব্বানীর (৪০) গ্রামের বাড়ি যশোরে। ঢাকায় মিরপুর ১১ নম্বর সেক্টরের পল্লবীর নান্নু মার্কেটের পাশের একটি ভবনে থাকতেন সিআইডির এসআই হাসনাইন রব্বানী। বাসায় তিনি একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি মো. দাদন ফকির বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর নান্নু মার্কেট সংলগ্ন একটি বাসার চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

রব্বানীর দেশের বাড়ি যশোরে জানিয়ে ওসি দাদন ফকির বলেন, ঢাকায় তিনি পরিবারসহ থাকলেও কিছুদিন আগে তারা গ্রামের বাড়িতে চলে যায়। এরপর থেকে ঢাকায় তিনি একাই থাকতেন।

add-content

3 thoughts on “ঝুলন্ত অবস্থায় সিআইডি কর্মকর্তার লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত