জয়ী হতে পারিনি এতে দু:খ নেই, সকলের কাছে চিরঋনি ও কৃতজ্ঞ- রবিউল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (লাটিম প্রতীক) কৃতি ফুটবলার মো: রবিউল হোসেন বলেছেন, নির্বাচনে আমি জয়ী হতে পারিনি এতে আমার দু:খ নেই। তবে আমি চিনতে পেরেছি কারা আমাকে ভালবাসেন এবং কারা আমার ভালো চান। চিনতে অসুবিধা হয়নি কারা কারা খন্দকার মোস্তাক চরিত্র নিয়ে সমাজে বসবাস করেন। ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহন করেন কিন্তু আমাদের সমাজে এমন কিছু ব্যাক্তি বিশেষ আছেন যারা ভুলটাকে শুদ্ধ মনে করেন। তবে আমার দলের নেতা-কর্মীরা আমার সাথে বেঈমানী করেনি এটা আমি হলফ করে বলতে পারি।

আমার দলের প্রত্যেকটি নেতা-কর্মী আমার জন্য নাওয়া-খাওয়া ভুলে কাজ করেছে। আমাকে জয়ী করার জন্য কঠোর পরিশ্রম করেছে। তাদের কাছে আমি চিরঋনি ও কৃতজ্ঞ। আর যারা আমাকে কাউন্সিলর হিসেবে পেতে চেয়ে ভোট দিয়েছেন সেসব নারী-পুরুষ ভোটার ভাই-বোনদের কাছেও আমি চিরকৃতজ্ঞ। যদি মহান আল্লাহতায়ালা আমাকে সুযোগ দেন তাহলে গরীব দু:খি ও অসহায় মানুষের জন্য কিছু করবো ইনশা-আল্লাহ।

add-content

5 thoughts on “জয়ী হতে পারিনি এতে দু:খ নেই, সকলের কাছে চিরঋনি ও কৃতজ্ঞ- রবিউল

  1. 951879 134267I dont normally look at these kinds of websites (Im a pretty shy person) – but even though I was a bit shocked as I was reading, I was certainly a bit excited as properly. Thanks for giving me a big smile for the day 964002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত