নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আইনজীবি সমিতির আসন্ন নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে জয় এনে দেবার আহবান জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১লা জানুয়ারী) নারায়ণগঞ্জ বার মিলনায়তনে আসন্ন আইনজীবী পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের মতবিনিময় সভায় এ আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।
এড.আলামিন সিদ্দিকির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এড. সরকার হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি কাজি মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেন, বেগম জিয়া আপনাদের জন্য সব হারিয়েছেন, হাটতে পারেন না, সপ্তাহে ৩ দিন অসুস্থ শরীর নিয়ে আদালতে যান, কাদের জন্য ? আপনাদের জন্য… আর আপনারা সামান্য পদ পদবীর লোভে যদি এই কষ্টগুলো মাটি করে দিবেন ?? আপনাদের নিয়েই এই দেশের আগামী ভবিষ্যৎ, মনে রাখবেন শুন্যের দাম নেই, কিন্তু শুন্য ১ এর পাশে বসিয়ে দশে পরিনত হয়, সুতরাং নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরী।
মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম বলেন, নির্বাচনে সবাইকে যুক্ত করা প্রয়োজন, জাতীয় স্বার্থে আমাদের পুরোনো বিভেদ ভোলা উচিৎ।
আবুল কালাম আজাদ বলেন, বেগম জিয়ার মত আমাদেরও ত্যাগ তিতিক্ষা করা উচিৎ, ঐক্যবদ্ধ থাকলে আমাদের জয় সুনিশ্চিত।
আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজ যে ঐক্যের সূচনা হতে চলেছে তা আমাদের জাতীয় নির্বাচন পর্যন্ত জয়লাভের পথ করে দিবে। সুতরাং জয়লাভের বিকল্প নাই, বিভেদ তৈরী করে আওয়ামীলীগকে সুযোগ এনে দিবেন না।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এড. রফিক আহমেদ, এড. জাকির হোসেন, এড. মাইনুদ্দিন মিয়া, এড. মাহমুদা আক্তার, এড. আনিস মোল্লা, সিদ্দিকুর আলম সিদ্দিক, এএসএম আলমগীর প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এড. ই¯্রাফিল সরকার।



